
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ,স্বাধীনতার ৫০ বছর ও ইসাবেলা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী’র সাহিত্য সম্মেলন সফল করার লক্ষে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু।
এ সময় ইসাবেলা ফাউন্ডেশনের সদস্য মিতালি হোসেন, তৌফিকা আহম্মেদ ইমা ও স্বর্ণালী হোসেন, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ২৪,২৫ ও ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ ৩ দিন ব্যাপী বইমেলা, সাহিত্য সম্মেলন, আলোকচিত্র প্রদর্শন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি,নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন করবেন নীলফামারি ২ আসনের জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এবং সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নন্দিত কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক