
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রহিমানপুর ইউনিয়নের মোহভাষি গ্রামে ২০টি দেশীয় অস্ত্রসহ (রামদা) সবুর (২৮) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সবুর ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করে এলাকাবাসী। পরে তাকে মারধোর শুরু করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। তবে হাসপাতালের বেডে শুয়েই নিজেকে নির্দোষ দাবি করেন সবুর।
তিনি বলেন, আলামিন নামে নৌকার এক প্রার্থীর বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান