প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
![]()
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ । শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডল, প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড ফারুক আহাম্মদ বলেন- নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ জন ও রায়গঞ্জ উপজেলার ৯ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.