
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানকে (আসাদ মাস্টার) নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাতে ৯নং ওয়ার্ডের পানাইল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টগরবন্দ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান (আসাদ মাস্টার)।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ প্রমুখ।
এ সময় বক্তারা উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, টগরবন্দ ইউনিয়নে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সকল ভেদাভেদ ভুলে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদ মাস্টারের পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আ.লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার