
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে ডিম ভেজে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণীর একছাত্র ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম অর্জুন বিশ্বাস (১১)। সোমবার (২০ ডিসেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট বাজার সংলগ্ন মাঝিপাড়া তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। অর্জুন ঐ এলাকার হরেন বিশ্বাসের একমাত্র ছেলে।
তার সহপাঠীরা জানান, সকলে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আমারা স্কুলে যাওয়ার জন্য তার বাড়িতে ডাকতে গিয়ে দেখি অর্জুন ঘরের ধর্নার সাথে ঝুলছে। অর্জুন দক্ষিণ কুলাঘাট ব্রাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, তার মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলে দেরি হওয়ায় ডিম ভেজে না দেওয়ায় মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
অর্জুনের মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলের শিক্ষিকা। স্থানীয়রা জানান, তার মা সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর তার সহপাঠীরা ডাকতে যায় তাদের চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি অর্জুন তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্নার (আড়) সাথে ঝুলছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক