
সিলেট প্রতিনিধি: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে সিলেটে ৩দিনব্যাপী (২০-২২ ডিসেম্বর) ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে নগরীর রিকাবিবাজারস্থ সিলেট জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
সকাল সাড়ে ৯টায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের রিপোর্টিং শেষে সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। পরে প্রশিক্ষক হিসেবে আলোচনা শুরু করেন নিউ ইয়র্ক টাইমস-এর স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক। বেলা ২টা পর্যন্ত টানা কর্মশালায় প্রাণবন্ত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন তিনি।
প্রথম দিন ৪ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট, অনুসন্ধানী রিপোটিংয়ের বিভিন্ন ধরন ও প্রকরণ, অনুসন্ধানী ও ডেপথ রিপোর্টিংয়ের মধ্যে পার্থক্য, অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তথ্য সংগ্রহের কৌশল ও পদ্ধতি এবং অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদকের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষক জুলফিকার আলি মাণিক। আলোচনার ফাঁকে ফাঁকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মতামত গ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
বেলা ২টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ শেষ হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল