হোম » সারাদেশ » টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী ও ভোটারদের উপর নৃশংস হামলার প্রতিবাদের মানববন্ধন

টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী ও ভোটারদের উপর নৃশংস হামলার প্রতিবাদের মানববন্ধন

অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন কতর্ৃক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিনের কর্মী ও ভোটারদের উপর নৃশংস হামলার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সমানে হুগড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম দুলাল, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিন, সরকারি এমএম আলী কলেজের অধ্যাপক শামসুল হুদা, টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধক্ষ্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তরা এই হামলায় জড়িতদের আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমুলক শাস্তি দিয়ে হুগড়া ইউনিয়নে সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানান। মনববন্ধন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হুগড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!