
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ছাত্রবাস থেকে কলেজ ছাত্র মিজানুর রহমান মুন্না (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) ভোর ৬টায় শহরের কাটনাপাড়া রেজাউল করিমের বাড়ির ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়৷
মিজানুর জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের তোজাম্মেল সরকারের ছেলে ও বগুড়ার বেসরকারি পলিটেকনিক ব্রাইটের ৪র্থ সেমিস্টারের ছাত্র। বিষয়গুলো নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি জানান, মিজানুর প্রতিদিনের মতো শুক্রবারেও ঘুমিয় পড়েন৷ শনিবার ভোরে তার রুমে থাকা সহপাঠী মিজানুরের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর সে চিল্লাচিল্লি করলে বাকিরা এসে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা মিজানুরের লাশ ঝুলন্ত অবস্থায় পেয়েছি।
তিনি আরও জানান, মিজানুরের পরিবার ও তার সাথে ছাত্রাবাসে থাকা বাকিরা জানিয়েছে সহপাঠী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান