
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তির মহান বিজয় দিবস উদযাপন করেছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন ছাত্র ছাত্রীসহ শিক্ষক মন্ডলী। ওইদিন সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুরুতে ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,
পরে বিকালে আলোচনা সভা, জাতির উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠের সাথে অঙ্গিকার করেন শিক্ষার্থীরাসহ শিক্ষকমন্ডলী। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাহফিরাত কামনায় দোয়াপাঠ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র—ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এসময় প্রতিষ্ঠানটির সরকারি প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জাহান আরা বেগম, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভেকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আলতাফ চৌধুরী, মো: আশরাফ চৌধুরী, আবু-বক্কর সিদ্দিক, শ্রী রতন কুমার ঘোষসহ প্রমূখ অংশ নেন।
উল্লেখ্য, নয় মাসব্যাপী রক্তক্ষয়ী এক যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সামরিক
বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান