
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আকস্মিক ভাবে এক সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন দৈনিক আজকের জনবানী, দৈনিক কলম সৈনিক ও দৈনিক দোলন চাপা পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ। ১৮ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় রায়গঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসের পার্শ্বে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎতে মিলিত হয়ে তিনি বলেন, মফস্বল সাংবাদিকদের টিকে থাকতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।
তাই সকল সংবাদ কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমাজের মাদক ব্যবসায়ী, মাদকসেবি, সন্ত্রাসী সহ সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ পরিবেশন করার জন্য উপস্থিত সাংবাদিকদের জোর তাগিদ দেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ, সহ-সভাপতি শামীম উদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসাইন সোহান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কার্য্যকরি সদস্য মোঃ আরিফুল ইসলাম রানা, সম্পাদকের সফর সঙ্গী মহির উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ