প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ
পীরগঞ্জে হতদরিদ্র ১০০ নারী-পুরুষকে কম্বল দিল শুভসংঘ

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালের কণ্ঠ শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসহায় হতদরিদ্র ১০০ জন নারী-পুরুষের মাঝে কম্বল দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে ষাটোর্ধ্ব ফেরাজুল ইসলাম নামে এক রিক্সা ভ্যান চালক বলেন, “হামাক কেহ কম্বল দে নি, তুমরা দিলেন, এলা কম জার লাগিবে। আল্লাহ তুমার ভাল করিবে ”। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান আলী, শহিদ সন্তান অধ্যাপক আসাদুজ্জামান, কালের কন্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথি দাস, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,
উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপদ রায়, সহকারি শিক্ষক আব্দুল ওহাব, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, বুলবুল আহাম্মেদ, কালের কণ্ঠ শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, রিপোটার্স প্রেসক্লাবের সভাপতি এ এইচ লিটন, রিপোর্টাস ইউনিটির সভাপতি মুজিবর রহমান, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্টএসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাধন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা, প্রচার সম্পাদক হৃদয়, সাংবাদিক মুনসুর আলী, ফাইদুল ইসলাম, লিমন সরকার, পারভেজ হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.