প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ
বোয়ালমারী কাঁচদাহ সমাজ কল্যান পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আব্দুল কাদের, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর নবাবগঞ্জে সামাজিক সংগঠন বোয়ালমারী কাঁচদাহ সমাজ কল্যান পরিষদের ১ম বর্ষপুর্তি উপলক্ষে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেল ২ টায় নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী কাঁচদাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে মোঃ বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম অপু , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর, বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ, বিরামপুর রাজু ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শাহ আলম ইমরান রাজু,উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল রুমন সহ সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.