প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ৩:০২ অপরাহ্ণ
ভোলার দৌলতখান থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার

ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করেন উপজেলা বন বিভাগ। ওই বাড়ির লোকজন বলেন, বিষধর সাপটি দেখে তারা প্রথমে অনেক ভয় পান । এ সময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রে ভরে ফেলেন। রাসেল ভাইপার সাপের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটিকে দেখতে ওই বাড়িতে দেখতে মানুষ ভিড় জমায়। রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্কা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। বন বিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.