প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ
দর্শনা থানা এলাকায় হারিয়ে যাওয়া Realme ব্যান্ডের মোবাইল উদ্ধার করে মূল মালিক কে হস্তান্তর

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার দর্শনা থানায় গত ১৫.১১.২০২১ তারিখে মোবাইল হারানো প্রকৃত মালিক আশিক ইলাহী জিডি করেন। জিডির বিষয়ে ভুক্তভোগী অবস্থা বিবেচনায় পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশনার আলোকে অফিসার ইনচার্জ মোঃলুৎফুল কবীর দর্শনা থানা সর্বাধিক গুরুত্বারোপ করে দর্শনা থানায় কর্মরত চৌকস অফিসার, আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন এসআই (নিঃ) মোঃ আসলাম পারভেজকে দায়িত্ব দেন। এসআই (নিঃ) মোঃ আসলাম পারভেজ হারিয়ে যাওয়া জিডি তদন্তকালে ভুক্তভোগীর Realme ব্যান্ডের মোবাইল উদ্ধার পূর্বক অদ্য ১৮.১২.২০২১ তারিখ সময় সকাল ১০:৩০ ঘটিকার সময় প্রকৃত মালিক মোঃ আশিক এলাহী (২০), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-যদুপুর , থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার নিকট উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.