
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আজিজুল হক সরকারি কলেজে ছাত্রলীগের একাংশের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত্রি ১১ টায় কলেজ ক্যাম্পাসের পেছেন জহুরুল নগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলাম শুভসহ ৪ কর্মী ছুরিকাহত হয়েছেন।
জানা যায়, কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুল নগর মদিনা মসজিদ এলাকায় ছাত্রলীগ নেতা শুভর তিনজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় স্থানীয় কিছু যুবক দুটি মোটরসাইকেল করে রাস্তা পার হওয়ার জন্য জায়গা ছেড়ে দিতে বলেন৷ এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় ওই যুবকেরা তাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে আসেন। অপরদিকে ছাত্রলীগ নেতা শুভ তার ১০ থেকে ১৫ জন অনুসারী নিয়ে সেখানে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শুভসহ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ কর্মী আকশ,হদয় ও আমির ছুরিকাহত হন৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়৷
ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজিজুল হক সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বুলবুল হোসেন জানান, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কলেজ ছাত্রলীগ নিজেয়ার দাবি আদায় করে নিবে। উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে ইলাহী জানান, খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম তবে জড়িত কাউকে পায়নি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান