
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং-১৬/১২/২১ তারিখ রাত ১০.৪৫ ঘটিকার সময় জীবননগর পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের রাজনগর গ্রামের ধৃতর বসত বাড়ীর সামনে হইতে মোঃ জনি (২৮), পিতা-মোঃ মনা মন্ডল, সাং-রাজনগর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।জীবননগর থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান