
সিলেট প্রতিনিধি: বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের ন্যায় সিলেটেও শপথ পাঠে অংশ নেন হাজারো মানুষ। এর অংশ হিসেবে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ বেলা সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখানে অংশ নেয়া হাজারো মানুষের কণ্ঠে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান’ শোভা পায়। এ সময় স্টেডিয়ামে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
সিলেটের সিভিল ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতা-কর্মী, বীরমুক্তিযোদ্ধাসহ স্কুল কলেজ সহ সরকারি আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন স্টেডিয়ামে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান শুরু হয় বিকেল সাড়ে চারটায়। প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠের জন্য বক্তব্য শুরু করেন। সাথে সাথে পুরো ষ্টেডিয়াম নিরবতায় ছেয়ে যায়। সবার দৃষ্টি ডিজিটাল স্ক্রিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকে। বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শপথ পাঠ করান।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ