হোম » সারাদেশ » নবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত। 

নবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত। 

আব্দুল কাদের , নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ  সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা করা হয় এবং শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ  আতাউর রহমান , মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ  প্রেসক্লাব, বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ, আনছার, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান  জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন   উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, তদন্ত ওসি তাওহেদুল ইসলাম তৌহিদ ।এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!