
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিটু চৌধুরীর কর্মী পাচঁখুর গ্রামের মৃতঃ এরফান আলীর পুত্র আতাউর রহমান (হেলাল) ও জাহাঙ্গীর আলম (রানা) এর পুকুরের বিষ প্রয়োগ ও কলা বাগানের গাছ কর্তন করেছে দূর্বত্তরা। সরেজমিনে গিয়ে জানা যায়, পাইকড় ইউনিয়নের পাঁচখুর গ্রামে ৬০ শতক পোড়া পুকুর নামক পুকুরটি পত্তন নিয়ে মাছ করে আসছিল পাইকড় ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থক জাহাঙ্গীর আলম (রানা)।
গত মঙ্গলবার রাতে কে বা কাহারা উক্ত পুকুরের বিষ প্রয়োগ করে পাপদা, মাগুর, সিং, কৈ, রুই,কাতলা সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫/৩০ মন মাছ নিধন করে। জাহাঙ্গীর আলম (রানা) জানান, পুকুরে বিষ প্রয়োগে তার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। একই রাতে তার বড় ভাই আতাউর রহমান (হেলাল) এর কলা বাগানের ৩৬ টি কলার গাছ কর্তন করেছে কে বা কাহারা। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ