হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহ অভিযান ২০২১-২০২২ এর উদ্বোধন

সরিষাবাড়ীতে অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহ অভিযান ২০২১-২০২২ এর উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহ অভিযান ২০২১-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে খাদ্য গুদামে আমন ধান চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূূন কবির, খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক, কৃষক প্রতিনিধি রাজু আহমেদ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক জানান, প্রাথমিক পর্যায়ে ২৭৭ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৮৩১ টন ধান ও ৪০ টাকা দরে ৮৪০ টন চাল ক্রয় করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!