
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে ছেলের ধার দেওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো রহিমা বেগম (৫৫) নামের এক নারীর। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং দুড়ারকুটি এলাকায় এমন ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ২ছেলে (রহিম, করিম) একই এলাকার মৃত গনি মিয়ার ছেলে সাইফুল ইসলামের নিকট পাওনা টাকা চাইতে সাইফুলের দোকানে যায়। টাকা চাওয়ায় উভয় পক্ষের কথা-কাটাকাটি এবং দোকানে থাকা লাঠি দিয়ে মারামারি শুরু হয় এতে রহিমা বেগম ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামসহ ৫জনকে আটক করেছে পুলিশ।এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ এখনও আছে এবং কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত