প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ
দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু: গতকাল ১৪ ডিসেম্বর দাগনভূঞা সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশ্রাফপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আকবর সিআর মামলার ১ বছরের কারাদন্ডভুক্ত আসামী। মোঃ আকবর উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.