হোম » সারাদেশ » শিবগঞ্জে বাড়ী পুড়ে যাওয়া পরিবারের পাশে বাংলাদেশ প্রেস ক্লাব

শিবগঞ্জে বাড়ী পুড়ে যাওয়া পরিবারের পাশে বাংলাদেশ প্রেস ক্লাব

শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পুড়ে  যাওয়া  হতদরিদ্র রুটি বিক্রেতা হেলালের পরিবারের পাশে শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব। জানাগেছে উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের হেলালের বাড়ীতে  গত সোমবার গভীর রাতে আগুন লাগে।  আর এতে করে তার বাড়ীর সকল আসবাবপত্র পুরে সাই হয়ে যায়। তিনি হরিপুর ষ্টান্ডে গমের রুটি বিক্রি করে কোনমত স্ত্রী, দুই কোমলমতি শিশু ছেলে ও এক প্রতিবন্ধী  মেয়ে নিয়ে অতিকষ্টে জীবন নির্বাহ করছে। বাড়ী পোরার পরে দিন ঐ পরিবারের অনাহাড়ের সংবাদ পেয়ে বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চাল,ডালসহ শিশুদের কিছু খাদ্য  নিয়ে তাদের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা প্রাান করেন।  পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে। তিনি এসময় আবেকে আপ্লুত হয়ে চাপা কন্ঠে বলেন, আমার এ দূরসময়ে সকলের সহযোগিতা চাই।  আমি এখন এ পরিবার কিভাবে চালাবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!