
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পুড়ে যাওয়া হতদরিদ্র রুটি বিক্রেতা হেলালের পরিবারের পাশে শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব। জানাগেছে উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের হেলালের বাড়ীতে গত সোমবার গভীর রাতে আগুন লাগে। আর এতে করে তার বাড়ীর সকল আসবাবপত্র পুরে সাই হয়ে যায়। তিনি হরিপুর ষ্টান্ডে গমের রুটি বিক্রি করে কোনমত স্ত্রী, দুই কোমলমতি শিশু ছেলে ও এক প্রতিবন্ধী মেয়ে নিয়ে অতিকষ্টে জীবন নির্বাহ করছে। বাড়ী পোরার পরে দিন ঐ পরিবারের অনাহাড়ের সংবাদ পেয়ে বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চাল,ডালসহ শিশুদের কিছু খাদ্য নিয়ে তাদের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা প্রাান করেন। পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে। তিনি এসময় আবেকে আপ্লুত হয়ে চাপা কন্ঠে বলেন, আমার এ দূরসময়ে সকলের সহযোগিতা চাই। আমি এখন এ পরিবার কিভাবে চালাবো।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার