
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৭৪৫ পিস ইয়াবাসহ হেলিম মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব । রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, (সদর ক্যাম্প) সিলেট এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল