প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২১, ১১:৪৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

রবিউল হাসান লায়নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ কর্মসূচি পালন করে তারা। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, এস এম মেহেদী হাসান, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও শহর ছাত্রলীগের যুগ্মআহবায়ক মেহেদী হাসান রিমন প্রমুখ।
মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে দয়াময়ী মোড়ে বিএনপিনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকাদাহ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বিএনপিনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবকলী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.