
সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী (৩০) গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় জীবিকার টানে পাথর উত্তোলনের জন্য ডাউকি নদীতে আসেন হযরত আলী। পাথর উত্তোলনের জন্য পানির নিচে পাথর তুলতে ডুব দিলে গর্তের উপর থেকে মাটি ধসে পানির নিচেই হযরত আলী মাটিচাপা পড়েন। দীর্ঘ সময় ধরে তাঁর খোঁজ না পেয়ে কয়েকজন শ্রমিক মাটির নিচ ওই গর্তের মাটির নিচ থেকে হযরত আলীর লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্টিচ করেছেন। তিনি বলেন, জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান