প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২১, ৬:৪০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী যাবজ্জীবন কারাদন্ড

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রী বিউটি খাতুনকে হত্যার অপরাধে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। মামলার এজাহারসূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২১’শে ডিসেম্বর জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সুলতান মাহমুদ তার স্ত্রী বিউটি খাতুনকে নিজ বাড়িতে পিটিয়ে ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের ছোটভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় সুলতান মাহমুদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুলতান মাহমুদকে আটক করে। এই মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.