
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (১০০)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সোমবার (১০ ডিসেম্বর) তার ছোট ছেলের বাড়িতে সকালে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা জানায়, ঐ ব্যক্তি কানে শুনতো না। ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। পরিবার সূত্রে জানা যায়, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান