
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৬২ জন গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে ২৬ লাখ ৬৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ