
রবিউল হাসান লায়ন: পুলিশ সুপারের প্রত্যাহার দাবির আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের মধ্যস্থতায় সম্মানজনক সমাধান হওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা। শনিবার রাতে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির মধ্যস্থতায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ সুপার মো. নাছির উদ্দীন আহমেদ তার ভুলের জন্য উপস্থিত শতাধিক সাংবাদিকের কাছে দু:খ প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। ডাকে সারা দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন। এর পর থেকে টানা ৮ দিন জেলার সাংবাদিকদের সবগুলো সংগঠন ঐক্যবদ্ধ হয়ে লাগাতার আন্দোলন করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২