হোম » সারাদেশ » বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ আবতাব হোসেন নিহত

বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ আবতাব হোসেন নিহত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ট্রাকচাপায় আবতাব হোসেন(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবতাব হোসেন শহরের রহমাননগর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি খাদ্য অধিদপ্তর থেকে অবসরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই সারিউল ইসলাম। এএসআই সারিউল ইসলাম জানান, আবতাব হোসেন ঢাকা-রংপুর মহাসড়কে সাইকেলযোগে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!