
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন ৮ নং রহিমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারনের সাথে মত বিনিময় শুরু করেছেন। ৮ নং রহিমানপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ৮ নং রহিমানপুরে প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে আড্ডা এবং একজন আরেকজনের সাথে মত বিনিময় করে চলছেন । ইউপি নির্বাচনে অনেকেই শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন থেকে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হিসাবে (সাবেক চেয়ারম্যান) মোঃ খেলাফত হোসেন জনপ্রিয়তার এগিয়ে রয়েছেন ৮ নং রহিমানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি আবারও নৌকা মার্কার প্রার্থী হয়েছেন।
সৎ, সাহসী, নীতি ও আদর্শবান এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক সাবেক চেয়ারম্যান
মোঃ খেলাফত হোসেন বলেন, ৮ নং রহিমানপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডকে প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, রোল মডেল এবং শান্তি-সমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার।৭ নং রহিমানপুর ইউনিয়নের জনগনের দোয়া ও ভালবাসা নিয়ে এবং সর্বদা সবার পাশে থেকে নিজেকে বিলিয়ে দিয়ে বিজয় নিশ্চিত করে ৮ নং জামালপুর ইউনিয়নকে পুনরায় একটি অত্যাধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে । মানুষের শাষক নয়, সেবক হতে চান তিনি। তিনি বলেন আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে মহামারী করোনা ভাইরাসে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি। এইছাড়াও হ্যান্ড স্যানিটেইজার, মার্কস বিতরণ সহ সর্বস্তরের জনসাধারণকে নিজের সামর্থ্য অনুসারে তার ইউনিয়নের মানুষদের সার্বিক সহযোগিতায় করি। ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে ৮ নং রহিমানপুর ইউনিয়নে অব্যাহত রাখতে চাই এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই, এবং থাকবেও না। আমি ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলাম এই ইউনিয়নের মানুষ জন জানেন আমি কেমন ব্যাক্তি।
তিনি আরো বলেন, ৮ নং রহিমানপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত করতে চাই এবং পরিষ্কার পরিছন্নতা, স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষা, যৌতুক বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে জনগনকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধে আমার ইউনিয়কে একটি দৃষ্টিনন্দন আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা। ইউনিয়নের সর্বস্তরের জনগনের সমর্থন ও দোয়া চাই। এবং একটি করে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ