
বখতিয়ার রহমান,পীরগঞ্জ(রংপুর): রংপুরের পীরগঞ্জে ঔষধি গাছের বাগানে এক কৃষকের ভাগ্য বদলে গেছে । আর তা প্রত্যক্ষ করে এমন বাগান করতে আগ্রহী হয়ে হয়ে উঠেছে শতাধিক কৃষক । উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামের মহব্বর আলীর পুত্র মেহেদুল ইসলাম। বিগত ২০১৪ ইং সালে উপজেলা কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জাতের ঔষধি গাছের চারা রোপন করেন। এক সময় তা বাগানে রুপ নেয়। বাগানটিতে তুলসী,কালমেঘ,বাসক ও অর্শগন্ধার চারা লাগিয়ে সার্বক্ষণিক পরিচর্যায় ব্যস্ত থাকেন। তার বাগানের চারা ও পাতা বিক্রি দেখে একমি ওষুধ কোম্পানি মেহেদুল ইসলামের সাথে চুক্তি করে। তার বাগানে যত প্রকার ঔষধি গাছ রয়েছে সে গুলোর পাতা সঠিক মূল্যে ক্রয় করবে ওই কোম্পানী। বাগানের অগ্রগতি ও সফলতা দেখে পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক ওই বাগান থেকে চারা ক্রয় করে তাদের জমিতে ঔষধি গাছের পৃথক বাগান করেন।
এভাবে অই এলাকায় শতাধিক কৃষক এখন ঔষধি গাছের চারা লাগিয়ে স্বাবলম্বী হয়েছেন। মেহেদুল ইসলামের মতে,ঔষধি বাগান থেকে এবছরে তার লক্ষ্য মাত্রা তুলসী পাতা ১৫ টন, বাসক ৮ টন, কালমেঘ ও অর্শগন্ধা ২ টনের চাহিদা রয়েছে। ওষুধ কোম্পানিতে ২০১৬ সাল থেকে পাতা বিক্রি করে আসছেন । পানেয়া গ্রামের মৃত্য আব্দুর রহমানের পুত্র গোলাম কিবরিয়া বলেন, তাদের ইউনিয়নে শতাধিক কৃষক মেহেদুল ইসলামের কাছ থেকে প্রতিবছর চারা ও বীজ সংগ্রহ করে ঔষধি বাগান তৈরী করেছেন এবং মেহেদুলের মাধ্যমে কোম্পানিতে বিক্রি করে থাকেন।
তিনি আরও বলেন তাদের ঔষধি গাছের চাষাবাদ দেখে আল আরাফা ইসলামী ব্যাংক ১’শ চাষিকে এক লাখ টাকা করে ঋণ প্রদান করবে মর্মে ঘোষনা দিয়েছে। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার বলেন, উপজেলার পাঁচগাছি এলাকার কৃষক অত্যন্ত পরিশ্রমী। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের জমিতে ঔষধি গাছ লাগিয়ে স্ব স্ব ভাগ্য পরিবর্তন করেছেন। এছাড়াও আমাদের কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থেকে সহযোগীতা দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল