
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ২০২১এর বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার কলেজের মাঠে শিক্ষাপ্রতিষ্ঠানটির গভনিং বডির সভাপতি ভাষাসৈনিক মো: আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড্যা. মো: আজমত উল্লা খান, সহ—সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল ও অভিভাবক প্রতিনিধি মনছুরুল ইসলাম মিলনসহ প্রমূখ। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে মেধাবী ছাত্র—ছাত্রীদের মেধা পুরষ্কার প্রদান করা হয়। এ সময় শিক্ষকমন্ডলী, অতিথিবৃন্দ, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।