
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্রণালয়ধীন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সার্বিক তত্বাবধানে “স্কেলিং আপ প্রিমিয়াম কোয়ালিটি রাইস নর্দান রিজিয়ন অব বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ ডিসেম্বর শনিবার সকালে ব্রক্ষ্মগাছা বাজারে কেন্দ্রীয় কৃষকলীগের সহ- সভাপতি কৃষবিদ সাখাওয়াত হোসেন সুইটের স্থানীয় কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ্যাসেডের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মহাপরিচালক ড. শাহজাহান কবীর।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ইউসুফ রানা মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফলিত বিভাগের সিএসও এবং প্রধান ড. মোঃ হুমায়ন কবীর, ডিএই এর উপ- পরিচালক মোঃ আবু হানিফ, বগুড়া জোনের ডিএই’র উপ- পরিচালক মোঃ দুলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মোঃ জিয়াউদ্দিন বাবলু, সভাপতি রায়গঞ্জ উপজেলা কৃষক লীগ মোঃ আ: হান্নান নান্নু, সভাপতি সলঙ্গা থানা কৃষক লীগ মোঃ আখতারুজ্জামান সাচ্চু,সাধারন সম্পাদক সলঙ্গা থানা কৃষক লীগ, মোঃ ফজলে করিম রিপন, সাংগঠনিক সম্পাদক, সলঙ্গা থানা কৃষক লীগ মোঃ ফারুক হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক, সলঙ্গা থানা কৃষক লীগ মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক, নলকা ইউনিয়ন কৃষক লীগ। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এবং এ্যাসেডস’র আয়োজনে এই কর্মশালায় সাংবাদিক,শিক্ষক, প্রান্তিক কৃষক সমাজের একাংশ, সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল