হোম » সারাদেশ » বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ৩৭৬পিচ ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ৩৭৬পিচ ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদকবিরোধী অভিযানে ৩৭৬ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।
বগুড়া ডিবির একটি টিম  ১০ ডিসেম্বর রাত্রি সাড়ে ৭ টার সময় বগুড়া সদর থানার বউ বাজার নাপিতপাড়া মোড়ের আরিফ এর মোবাইল সার্ভিসিং দোকানের সামনে ফাঁকা জায়গা হইতে ৩৭৬ পিচ ইয়াবাসহ মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানু (৩৬) পিতা- মৃত ইনছান আলী ,সাং- নিশিন্দারা উত্তরপাড়া, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায়  মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!