হোম » সারাদেশ »  ঠাকুরগাঁয়ে ১১নং মোহাম্মদপুর ইউ.পি নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

 ঠাকুরগাঁয়ে ১১নং মোহাম্মদপুর ইউ.পি নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১১ নং মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ডিসেম্বর) বিকালে মোহাম্মদপুর ইউনিয়ন বোর্ড অফিস বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সহ-সভাপতি সাইয়েদা উম্মুল খায়ের, আরাফাত জামান অপু, মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তার,গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, সদর উপজেলা শাখার সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ সোহাগ। নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে কর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহাগ হোসেন বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি বিগত পাঁচটি বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি।এবারও নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!