
আব্দুল কাদের , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের পলি মির্জাপুর এলাকায় রাতের আধারে পুকুর থেকে মাছ চুরি করার সময় ৫ জন চোরকে আটক করে । আটককৃত আসামীরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার বৈরামপুর চান্দমারী এলাকার মৃত ধীরেন চন্দ্রের ছেলে শ্রী শ্যামল চন্দ্র দাস(৪৫), শ্রী বিনোদ চন্দ্র দাসের ছেলে শ্রী মিলন চন্দ্র দাস(২৮), বালুয়াভাটা প্রফেসরপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম(৩৬), চান্দামারী নরসুন্দর পাড়া এলাকার শ্রী লালু দাসের ছেলে শ্রী রতন চন্দ্র দাস (৩৬) এবং মৃত দুলাল চন্দ্র দাসের ছেলে শ্রী নীল চান দাস(৩২)।
শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে কুশদহ ইউনিয়নের অন্তর্গত পলি মির্জাপুর গ্রামের আবু সোয়েব মোঃ সজল এর পুকুরে জাল টেনে মাছ চুরি করার সময় ৩৭ কেজি রুই মাছ, ২০ কেজি তেলাপিয়া মাছ, মাছ ধরার সরঞ্জাম এবং একটি মহেন্দ্র পিকআপ সহ পুকুরের পাহারাদার ও স্থানীয় লোকজনমিলে ৫ জনকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশকে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার