
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক কলহের জেরধরে এক স্ত্রী তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার হোরগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন এ তথ্য জানান। নিহত শরিফুল ইসলাম শামীম (৪৫) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে স্ত্রী শিরিন আক্তার (৩৫) পলাতক রয়েছে।
পরিদর্শক জাকারিয়া আরও বলেন, সকালে বাজার করে বাড়িতে ফেরার পর স্ত্রীর সাথে শামীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী শিরিন তার স্বামীকে মাথার পিছনে কুপিয়ে মৃত্যু নিস্চিত করে পালিয়ে যায়। শামীম পেশায় মটরসাইকেলের মেকার। এরআগেও সে দুইটি বিয়ে করেছিল। তাদের তালাক দিয়ে সে বেলকুচির হযরত আলীর মেয়েকে বিয়ে করেন। আগের সংসারে তার দুইটি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর সংসারেও রয়েছে আরও তিন সন্তান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান