প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ
আমতলীতে দুর্ধর্ষ চুরি, ১৫ লক্ষ টাকার ক্ষতি

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে দুটি দোকানের তালা ভেঙে ১৬০ পিচ ব্যাটারী চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (গতকাল) রাতে পৌরসভার হাসপাতাল সড়কে। জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল মুসুল্লী অটো হাউস ও এসবি ট্রের্ডাস নামে মুদি দোকানের কেচিগেট ও স্যাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং ১৬০ পিচ নতুন ব্যাটারী, নগদ টাকা ও সিগারেট চুরি করে নিয়ে যায়। ঐ দোকান দুটির মালিক মোঃ ফোরকান মিয়া এবং নিতাই কুন্ডু।
মুসুল্লী অটো হাউসের স্বত্বাধিকারী মোঃ ফোরকান মিয়া বলেন, আমি গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। হঠাৎ আজ সকালে আমার দোকানের কেচিগেট ও স্যাটার খোলা দেখে প্রতিবেশী ব্যবসায়ীরা আমাকে সংবাদ দেয়। আমি এসে দেখি বিক্রির জন্য মজুদ করে রাখা অটোরিক্সার ১৬০ পিচ ছোট-বড় সাইজের প্যাকেটজাত ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা। সর্বস্ব হারিয়ে আমি এখন স্বর্বশান্ত।
একই সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের পাশে নিতাই কুন্ডুর এসবি ট্রের্ডাস নামে মুদি দোকানের মধ্যে ঢুকে নগদ ১৫ হাজার টাকাসহ ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের কয়েক কার্টন বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.