প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ৭:০৬ অপরাহ্ণ
একটি গ্রাম একটি পরিবার সংগঠনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ পলাশ মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ছলিমাবাদ ইউনিয়নে ভুরভুরিয়া গ্রামে একটি গ্রাম একটি পরিবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভুরভুরিয়া, গঙ্গানাগর, একরামপুর গ্রামের হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ই ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় ভুরভুরিয়া পশ্চিম পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে রাবেয়া গফুর জনকল্যাণ সংস্হা প্রতিষ্ঠাতা প্রফেসর ডা.এ,কে মাহবুবুল হক এর সভাপতিত্বে ও আরিফুল ইসলাম মাসুমের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেতা ও স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মাতামো.রাসেল মিয়া,চলচিত্র অভিনেতা সীমান্ত,রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামীম মিয়া,মুক্ত জীবন সংস্থারসভাপতি, আবু সাইদ,আমীর হোসেন মাস্টার, সারোয়ার হাসান, প্রমূখ।
আলোচনাসভা শেষে ৫ শতাধিক শীতার্থ দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.