প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২১, ৫:০৮ অপরাহ্ণ
দাগনভূঞা থানা দুই চৌকস অফিসারের বিদায় সংবর্ধনা

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দাগনভূঞা থানার দুই চৌকস পুলিশ অফিসারের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গত ৫ ডিসেম্বর রবিবার সন্ধায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এএসআই দেলোয়ার হোসেন ও এএসআই নাজমুল হুদা দাগনভূঞা থানা থেকে বদলি জনিত কারনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারন সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ দেওয়ান মো. ইকবাল, দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারি, ধর্ম বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, সদস্য জিয়াউল হক পিন্টু।
আরোও উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পণ্ডিত, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সম্পাদক আহম্মদ হিমেল, তথ্য ও প্রচার সম্পাদক সাইফ উদ্দিন মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার আলম। সৎ, কর্তব্য পরায়ন ও দায়িত্বের প্রতি অবিচল এ দুই পুলিশ অফিসারসহ একনিষ্ঠভাবে কাজ করায় বাংলাদেশ পুলিশ বাহিনির সুনাম অক্ষুণ্ণ রেখেছেন দাগনভূঞার থানার পুলিশ প্রশাসন। তাদের উজ্জল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.