
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় শহরের এরুলিয়া বগুড়া-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল শহরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকার মৃত মমতাজ মহুরীর ছেলে। তিনি আদমদীঘির কুন্ডগ্রাম ভূমি অফিসের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানিয়েছেন ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শাহীম হোসেন।
নিহত নজরুলের ছেলে মাহমুদুল হাসান শিপন সাংবাদিক এম,এ রাশেদকে জানান, সকালে আমার বাবা তার সহকর্মী আইনুর রহমানের সাথে মোটরসাইকেলযোগে অফিসের দিকে যাচ্ছিলেন। তারা চারমাথা পেরিয়ে এরুলিয়আ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছন বসা আমার বাবা ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমকে) হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক আইনুর রহমান সামান্য আঘাত পেয়েছেন। এসআই শাহীম হোসেন জানান, লাশ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল