
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে ঘাস নিধনের ওষুধ দিয়ে কৃষকের পেঁয়াজের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বুড়িগঞ্জ ইউপির আলীগ্রামের আব্দুস ছাত্তারের পুত্র কৃষক রেজ্জাকুল ইসলামের পত্তন নেওয়া নিশ্চিন্তপুর মৌজায় মাঠে দুই দাগে ৭৩ শতাংশ জমিতে রোপন করা পেঁয়াজের জমিতে গত শনিবার দিবাগত রাতের আধাঁরে কে বা কারা পূর্ব সত্রুতার জের ধরে ঘাস নিধনের ওষুধ দিয়ে ফসল নষ্ট করেছে। এ ব্যাপারে ৬ ডিসেম্বর কৃষক রেজ্জাকুল ইসলাম জানান, আড়াই লাধিক টাকার ফসল তি সাধান হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু