হোম » সারাদেশ » বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদীদের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদীদের মৃত্যু

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান আশেকপুর ইউনিয়ন পারতেখুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। শুক্রবার ( ৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে পাশের গ্রাম চকজোড়া খুঁটি কারখানয় নিজের বাইসাইকেল ধোঁয়ার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এবং নিহতের স্বজনরা জানান, মেহেদী হাসান গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের একজন ডাক্তারের গাড়ির চালকের কাজ করতেন। শুক্রবার ছুটির দিন দুপুর ১২টার দিকে পাশের গ্রাম চকজোড়া এলাকার খুঁটি কারখানার টিনসেড বারান্দার উপর মটর পাম্প চালিয়ে তার ব্যবহৃত বাইসাইকেল ধৌঁত করছিলেন। ওই সময় বারান্দার সাথে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে তার মাথা জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে স্থানীয়রা মেহেদীর মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। শাহাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। এটি দুর্ঘটনা। কারও অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!