হোম » সারাদেশ » ভৈরবে নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেককাটা ও রচনা প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নিরাপদ সড়ক চাই এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয় এই প্রতি পাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)র পথচলার ২৮ বছর পূর্ণ হয়ে ২৯ বছরে পদার্পণ করছে।
এই উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটায় এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এ সময় বেলুন উড়িয়ে র‍্যালীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর  রহমান সবুজ। বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শাহিন ও নৌ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়াও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের সঞ্চালনায় র‍্যালী ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন।
আলোচনাসভা শেষে নিরাপদ সড়ক চাই ‘র প্রতিষ্ঠা বার্ষিকীতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। আলোচনা শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও শীত বস্ত্র বিতরন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!