প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
জীবননগরে ঘুগরাগাছি গ্রামে পাখি ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যানের (ব্যাটারি চালিত ভ্যান) ধাক্কায় জুনায়েদ হোসেন (০২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার ঘুগরাগাছি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ হোসেন ঘুগরাগাছি গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করছিল। এ সময় একটি পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.