প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ৩:২১ অপরাহ্ণ
দাগনভূঞা দুধমুখাতে বার্ষিক মুরিদান সম্মেলন ও দোয়ার মাহফিল।

দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজারের ইসহাকিয়া দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মুরিদান সম্মেলন ও দোয়ার মাহফিল। বঙ্গের অলিকুল শিরোমণি হযরত মাওলানা মরহুম ইসহাক রাঃ এর ওফাত দিবসে দুর দূরান্ত থেকে ভক্ত ও আশেকানদের মিলনমেলায় জিকির, বয়ানের মধ্য দিয়ে আখেরি মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয় । মঙ্গলবার দুপুরে থেকে বুধবার ফজর নামাজ পর্যন্ত ওলামায়ে কেরামদের বয়ান শেষে আখেরি মুনাজাতে দােয়া করেন গদিনিশীন পীর শাহ সুফি আলহাজ্ব মাওলানা লোকমান হোসাইন। তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে সকলকে হেদায়েতের, রহমতের পথে চলার অনুরোধ জানান ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.