
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১৩ নং মেস্টা ইউনিয়নের স্থগিতকৃত বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৩০ নভেম্বর রোজ মঙ্গল বার স্থগিত কেন্দ্রের নির্বাচনটি চারদিকে পুলিশ বেষ্টনির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩ নং মেস্টার আপসহীন সাদা মনের মানুষ, অসহায় গরিবের বন্ধু, চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক বাবু পুনরায় আনারস প্রতীকের ৮৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ইমদাদুল ইসলাম অঙ্কন খান হোন্ডা প্রতীকে ভোট পেয়েছে ৫১৯০ টি ও তৃতীয় স্থান অধিকার করেছেন নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ তিনি পেয়েছে ৪৩১৭ ভোট। ৩০ নভেম্বর স্থগিত কেন্দ্রের নির্বাচন শেষে রাতে এই ফলাফল নিশ্চিত করেছেন বিজয়ী প্রার্থী আলহাজ্ব নাজমুল হক বাবু।
৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে মাবিয়া আক্তার রিক্তা মাইক প্রতীকে ৩৫৭৬ ভোট পেয়ে বিজয় হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দী ছালমা বেগম তালগাছ প্রতীকে১৫০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে রিপন মাহমুদ মিন্টু মোরগ প্রতীকে ১৩৫২ ভোট পেয়ে বিজয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ বিলাল হোসেন ফুটবল প্রতীকে ৫৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান